1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু - দৈনিক আমার সময়

নড়াইলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

নড়াইলে লোহাগড়া উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আলী কাজী (৫৫) নামের এক পথচারী বৃদ্ধর মৃত্যু হয়েছে।

 

 

১৬ মে (শনিবার) বেলা সাড়ে ১১ টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৮ টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে জানা গেছে নিহত আলী কাজী লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামের মৃত, আবুল কাজীর ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রাম থেকে শুক্রবার রাত ৮ টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এক যুবক সত্রহাসজারি বাজারের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সত্রহাজারি গ্রামের ওমর কাজীর বাড়ির সামনের রাস্তায় পৌছে পথচারী আলী কাজীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ হেফাজতে নেয়।

 

 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com