যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। এতে ডলার শক্তিশালী হয়েছে। ফলে মুদ্রাস্ফীতির উদ্বেগও বেড়েছে। এসব কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে।”
দেশে ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দেড় লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
দেশে স্বর্ণ দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে স্বর্ণের এ দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামেই দেশে স্বর্ণ বিক্রি হবে।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।”
Leave a Reply