1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত ভারত - দৈনিক আমার সময়

ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত ভারত

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির আবাসন, নগর বিষয়ক ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করেছেন।”

বৈঠকে জানানো হয়, ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবারো অনুরোধ করা হয়েছে। চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই দুইজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।”

এছাড়া, আলোচনা চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে মেডিকেল ও বিজনেস ভিসা আগামী সপ্তাহগুলোতে সহজতর করা হবে বলে আশ্বাস দিয়েছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com