1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে সকাল ১০টায় ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর-এ-এলাহী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তারের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুরাররফ, পরিবার পরিকল্পনা বরিশালের উপ-পরিচালক মেহবুব মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধিজনরা। সভায় অতিথিরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com