গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই আগুনে দুই ভাইয়ের বসতবাড়ির ৮টি কক্ষ পুড়ে হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাওরাইদ মধ্য পাড়া এলাকার (বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন) রফিকুল ইসলাম ও আব্দুল মালেক দুই ভাইয়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে একটি কক্ষে আগুন লাগে। কাপর-চোপর থাকায় মুহূর্তেই চারদিকে ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়। ঘুমন্ত অবস্থায় কেউ কোনো মালামাল সরাতে পারেনি। প্রথমে আশপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের কর্মীরা রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। দুটি ইউনিট প্রাশ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের স্বজন আলম মাস্টার বলেন, “রাতের আগুনে চাচাতো ভাইয়ের বাড়ির ৮টি ঘরের সব মালামাল ছাই হয়ে গেছে। প্রাণে বাঁচতে পরনের কাপড় নিয়েই বের হতে পেরেছে তারা। পরে মাওনা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
বাড়ির মালিক ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন,’ রাতের খাবার শেষে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখনই আগুন লাগে। হুড়োহুড়ি করে উঠে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। হটাৎ বের হয়েছি বিধায় পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারিনি। আমাদের ঘরে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম ,’আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ২ ইউনিটের চেষ্টায় স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ১ ঘন্টায় নির্বাপন করা হয় । আগুনে ৮ কক্ষের সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
Leave a Reply