1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে নিম্ন আয়ের পরিবারকে মসিকের মশারি বিতরণ - দৈনিক আমার সময়

ডেঙ্গু প্রতিরোধে নিম্ন আয়ের পরিবারকে মসিকের মশারি বিতরণ

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নিম্ন আয়ের পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে। সোমবার কৃষ্টপুর সিটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী শতাধিক পরিবারের হাতে মশারি তুলে দেন। এসময় তিনি বলেন, ডেঙ্গুমুক্ত ময়মনসিংহই আমাদের লক্ষ্য। একটি পরিবারও যেন ঝুঁকিতে না থাকে, সে জন্য আমরা মাঠে নেমেছি। পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দরিদ্র মানুষের হাতে নিরাপত্তার ঢাল হিসেবে মশারি তুলে দিচ্ছি। ডেঙ্গুর মৌসুমে প্রতিটি ওয়ার্ডে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও নাগরিক পর্যায়ে সচেতনতা বাড়াতে প্রচারণা চলমান রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এইচ কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার জানান,
দরিদ্র পরিবারের হাতে মশারি তুলে দেওয়ায় তারা ডেঙ্গুর ঝুঁকি থেকে কিছুটা হলেও নিরাপত্তা পাবে। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ মশারি বিতরণ কর্মসূচি চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com