(১লা ডিসেম্বর) রবিবার সকাল ১১ ঘটিকায় অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহযোগিতায় উপজেলা প্রশাসন ডিমলা বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ৭৮ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল মান্না,ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সুবিধা ভুগীরা উপস্থিত ছিলেন। বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে বলেন আপনারা এই ঢেউটিন ও চেক এর মাধ্যমে টাকা উত্তোলন করে ঘর তৈরি করবেন আমি সবার ঘর দেখতে যাব।
Leave a Reply