1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেরপুরে বিএনপির সদর ও পৌর কমিটি ঘোষণা - দৈনিক আমার সময়

শেরপুরে বিএনপির সদর ও পৌর কমিটি ঘোষণা

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
শেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরে নির্জর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আলহাজ্ব সিরাজুল ইসলাম কমিটি ঘোষণা করেন। ১০১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা কমিটিতে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়। অন্যদিকে শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) কে আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্য সচিব করা হয়।সদর উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়কগণ হলেন, এস এম শহিদুল ইসলাম, মো. শফিউল আলম চাঁন, মো. আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মো. ছানুয়ার হোসেন ছানু, মো. আব্দুল মালেক, মো. সাইফুল ইসলাম শ্যামল, মোসাম্মৎ পপি আখতার। অন্যদিকে শেরপুর পৌর কমিটির আহ্বায়কগণ হলো, আলহাজ্ব এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, মো. রেজাউল করিম রুমি, মো. এমাদাদুল হক মধু, মো. হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. উমর ফারুক রাহাত, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মিঠু, মো. সাদেক মিয়া, মো. রবিউল আলম সজিব, মো. ফখরুল ইসলাম।জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের সৎ পরামর্শে শেরপুর সদর ও শেরপুর পৌরসভার কমিটি ঘোষনা করেছি। বাকি সাতটি ইউনিটের কমিটি অতি দ্রুতই ঘোষনা করা হবে। তিনি আরও বলেন, শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই।আমরা নিজেরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দিবোনা। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।পৌর কমিটির নয়া আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বিএনপি প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগের ফল আজ পেলাম। আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যথাযথভাবে পালন করবো। আমি নিজে মহল্লায় মহল্লায় গিয়ে নয়টি ওয়ার্ডের কমিটি দ্রতই উপহার দিবো। আমি জেলা বিএনপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।উল্লেখ্য, গত ৯ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা সহ মোট ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com