1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে অনিয়মের দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে  জরিমানা  - দৈনিক আমার সময়

বীরগঞ্জে অনিয়মের দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে  জরিমানা 

বিকাশ ঘোষ,বীরগঞ্জ,দিনাজপুর,প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে অতিরিক্ত ফি আদায়, সার্বক্ষণিক চিকিৎসক না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৩০ হাজার টাকা ও ‘বং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. নিলয় দাস, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম, এসআইটি মো. হারুন-অর-রশিদ এবং পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল বলেছেন, বার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অভিযান চালিয়ে জরিমানা আদায় হলেও কোনো লাভ হচ্ছে না। এ প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com