1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির ১লক্ষ বৃক্ষরোপণ  বাস্তবায়নে পথে  - দৈনিক আমার সময়

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ১লক্ষ বৃক্ষরোপণ  বাস্তবায়নে পথে 

মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ
    প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত ধনু হাজী খালের উভয় পাশে ৩০০ শত তালের চারা রোপণের  কার্যক্রম উদ্বোধন  করেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক  মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণকে সাথে নিয়ে দুই মাস ধরে নিরলসভাবে  ১ লক্ষ বৃক্ষ রোপনের  এ উদ্যোগ বাস্তবায়নের শেষ পথে।
গত  ১০ মে শুরু হওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বহুল প্রশংসিত উদ্যোগ ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে ১ লক্ষ বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। দুই মাসব্যাপি এ কার্যক্রমে প্রতিটি উপজেলায় বৃক্ষ রোপনের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন। এ কার্যক্রমে জেলা প্রশাসক নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন। এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব ও বিভাগীয় কমিশনার  অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের অংশগ্রহন করে  বৃক্ষ রোপন করেছেন।
আজ সদর  উপজেলার ধনু হাজী খালের উভয় পাশে ৩০০শত  তালের চারা রোপন কার্যক্রমে এসম উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার ও আসাদুজ্জামানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com