1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজধানীতে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

রাজধানীতে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর। গতকাল সোমবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার এসআই দিপংকর কুমার দেবনাথ উল্লেখ করেন, গত রোববার দুপুরে আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তায় পড়ে ছিল লাশটি। লাশের দুই হাত বাঁধা ছিল। এছাড়া গলায় কাপড়ের বেল্ট দিয়ে শ্বাসরোধ করা অবস্থায় ছিল। আরও উল্লেখ করেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ছিল জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তার হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে রয়েছে কালো রঙের গেঞ্জি আর জলপাই রঙের টাউজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com