1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : খায়ের ভূঁইয়া - দৈনিক আমার সময়

পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : খায়ের ভূঁইয়া

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেন, একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। তারা এ পদ্ধতির সুপারিশ করে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সমস্ত দলের কোনো লোক বাংলাদেশের একটা মেম্বারও হননি এ পর্যন্ত। যারা মেম্বার হয়নি তারা গোটা সিস্টেম বদলাতে চাচ্ছেন, এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না।

রোববার (৬ জুলাই) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে বিএনপি ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভুঁইয়া আরও বলেন, ১৬-১৭ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল। দীর্ঘদিন আমরা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি। কেউ যদি কাল্পনিক দাবি দাওয়া উত্থাপন করে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চান, তাদের সেই সুযোগ দেওয়ার অবকাশ নেই। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন কারাবরণ করছেন। তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের দুলাল আরাফত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, জামাল হোসেন ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com