1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পোড়াদিয়ার মোঃ-শরীফুল ইসলাম ৪৪তম বিসি এসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত - দৈনিক আমার সময়

পোড়াদিয়ার মোঃ-শরীফুল ইসলাম ৪৪তম বিসি এসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

মোঃ ফরিদ উজ জামান ,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
নরসিংদী জেলা বেলাব উপজেলা পোড়াদিয়া গ্রামের মোঃ- শরিফুল ইসলাম ৪৪ তম বিসিএস পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করা সহ শিক্ষক, শিক্ষিকা বন্ধু বান্ধব পুরো এলাকাবাসী গর্বিত।
তিনি পোড়াদিয়া গ্রামের একটি মুসলীম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ- রফিকুর রহমান, মাতা রেনুকা বেগম।
মোঃ শরীফুল ইসলাম বলেন,আমার জন্ম ও বেরে উঠা গ্রামে। পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে মাধ্যমিক সম্পন্ন করি। ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করি। পড়াশোনায় আমি নিজেকে খুব বেশি সফল মনে করি না। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি অনেক খেলাধুলা করতাম। বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম। বিভিন্ন সংস্কৃতি কাজের সাথেও যুক্ত ছিলাম। বিসিএস বা সরকারি চাকরিতে যাওয়ার পিছনে মূল অনুপ্রেরণা বড় ভাই। বড় ভাই তারা দুজনেই ক্যাডার সার্ভিসে আছেন। তাছাড়া আমার এক ভাবি ক্যাডার সার্ভিসে আছেন। পারিবারিক এই আবহের কারণে আমি সরকারি চাকরি তথা বিসিএস এর প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করি। আমার ইচ্ছে ছিল সরকারি চাকরি করবো।আমার ইচ্ছাকে পরিবার যথেষ্ট সম্মানও আমাকে সার্বক্ষনিক সমর্থন যুগিয়েছে। আমার পড়াশুনার ধরন একটু আলাদা। আমি সবকিছুই নিজে নোট করে পড়ি। এটা বিশ্ববিদ্যালয় জীবনেও করেছি। নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত পড়াশোনা করেছি। সময় ঘন্টা ধরে হিসেব করা হয়নি কখনো।  ৪১,৪৩,৪৪,৪৫,প্রতি বিসি এসেই অন্তত লিখিত পাশ করেছি।৪১ও ৪৩ বিসি এস থেকে নন ক্যাডারে চাকরি পেয়েছি। নতুনদের জন্য আমার পরামর্শ- সরকারি চাকরি পেতে নিয়মিত পড়াশোনা, একাগ্রতা, ধৈর্য, লম্বা সময় বিনিয়োগের কোন বিকল্প নেই। আপনার নিবেদনই আপনাকে সাফল্য এনে দিবে। ভবিষ্যতে সরকারি দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে আমি  দেশের মানুষের সেবা করতে চাই।দেশের যে কোনো প্রয়োজনে আমি যেন দেশও জনগণের সেবা করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া ও আল্লাহর রহমত কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com