1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আশুরায় ভোমরা ও বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ - দৈনিক আমার সময়

আশুরায় ভোমরা ও বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার (৬ জুলাই) ভোমরা-ঘোজাডাঙ্গা এবং বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বন্দর সংশ্লিষ্টরা জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় রোববার ভোমরা-ঘোজাডাঙ্গা এবং বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে । সোমবার (০৭ জুলাই) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, আশুরা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।
প্রতিদিন ভোমরা স্থল বন্দর দিয়ে ২৫০-৩০০ ট্রাক এবং বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর রপ্তানি হয় ৫০-৬০ ট্রাক এবং ১৫০-২০০ ট্রাক পণ্য। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০/৮০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকারের আসে মোটা অংকের রাজস্ব।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে। এতে পণ্যের পরিমাণ ছিল ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন। যার বাজারমূল্য ছিল ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছিল ২৪ হাজার ৫৮০টি গাড়িতে। পণ্য ছিল ২ লাখ ৭৪ হাজার ১১০ টন, বাজারমূল্য ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসেবে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com