1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ..ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ উপদেষ্টা - দৈনিক আমার সময়

ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ..ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ উপদেষ্টা

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
Oplus_16777216
অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংক গুলোকে পুর্ণবাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংক তার একটি বড় ধরনের উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজুল্যাশন অ্যাক্ট হয়েছে। যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ। কারো টাকা মার যাবে না। সে ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন।
তিনি আরো বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা পয়সা নিয়ে চলে গেছে। যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে  উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ি ও অংশীজনদের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী করনীয় নিশ্চিত করা হবে। সেজন্য পাঁচ সদস্যর একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ করবে।
দেশের বিনিয়োগ বাড়ানো নিয়ে তিনি বলেন, এবারের বাজেটে আমদানি শুল্ক কমানো হয়েছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার ট্যারিফ ডিভিশনে আমদানি শুল্ক কমাতে হয়েছে। বিদেশি বনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি ব্যবসার জন্য ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়ায়ণের চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশানের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com