1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গ্যাংস্টারের হুমকি ৬ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান - দৈনিক আমার সময়

গ্যাংস্টারের হুমকি ৬ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

বলিউডের সুপারস্টার সালমান খান বরাবরই বিলাসবহুল গাড়ির প্রতি দুর্বল। কিন্তু এবার নতুন গাড়ি কেনার পেছনে রয়েছে শুধুমাত্র বিলাসিতা নয়, নিজের জীবনের নিরাপত্তা আরও জোরদার করার প্রয়াস। লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ার পর অভিনেতা নিজের সুরক্ষার জন্য ৬ কোটি টাকার বুলেটপ্রæফ গাড়ি কিনেছেন।
সালমান খান সম্প্রতি নিজের গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন মার্সিডিজ-বেঞ্জ মেবাখ জিএলএস৬০০-এর বুলেটপ্রæফ সংস্করণ। সাধারণ মডেলের দাম যেখানে ভারতীয় বাজারে প্রায় ৩ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকা, সেখানে বুলেটপ্রæফ প্রযুক্তি সংযোজনের কারণে এই গাড়ির দাম গিয়ে ঠেকেছে প্রায় ৬ কোটি টাকায়।
গাড়িটি কেবল সুরক্ষা নয়, বিলাসিতার প্রতীকও। এই এসইউভি মাত্র ৪.৯ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম। রয়েছে রিয়ার এক্সিকিউটিভ সিটিং, উন্নতমানের চামড়ার অভ্যন্তরীণ সজ্জা, প্যানোরামিক সানরুফ, কমপ্যাক্ট রেফ্রিজারেটর, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেমসহ অত্যাধুনিক প্রযুক্তির নানা সুবিধা। শক্তপোক্ত বডি আর বুলেটপ্রæফ নিরাপত্তা এই গাড়িকে করেছে আরও বিশেষ।
প্রাণনাশের হুমকি থেকে রেহাই পাচ্ছেন না সালমান। গত বৃহস্পতিবার সালমানের বান্দ্রার ফ্ল্যাটের সামনে বাইকে করে এসে দুই অজ্ঞাত যুবক চার রাউন্ড গুলি ছোড়ে এবং পালিয়ে যায়। পরে বিষ্ণোই গ্যাং সোশ্যাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করে। ওই বছরেরই নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে আবারও সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগেও নিজের নিরাপত্তা জোরদার করতে একাধিক পদক্ষেপ নেন সালমান খান। নিজের বাড়ির জানালায় বুলেটপ্রæফ কাচ বসিয়েছেন। এছাড়া তিনি ওয়াই-প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। তাঁর সঙ্গে সবসময় থাকেন ব্যক্তিগত ১১ জন দেহরক্ষী এবং দুজন পুলিশ কনস্টেবল। বান্দ্রার বাড়ির চারপাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং ২৪ ঘণ্টা নজরদারি চলছে।
তবে এমন কড়া নিরাপত্তার বলয়ও সালমানের কাছে সবসময় আরামদায়ক নয়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রকাশ্যে জানিয়েছেন, নিরাপত্তার এই ঘেরাটোপে থাকতে তিনি স্বচ্ছন্দ নন। তবু পরিস্থিতির কারণে তিনি যেন বাধ্য।
বলিউডে বিলাসবহুল গাড়ির মালিক অনেকেই হলেও, এই নির্দিষ্ট মডেলের বুলেটপ্রæফ সংস্করণের প্রথম মালিক হলেন সালমান খান। শুধু স্টাইল নয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি এই ব্যয়বহুল গাড়িটি কিনেছেন। অনেকেই বলছেন, কালো রঙের এই গাড়ি যেন সালমানের ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মিলে গেছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে এই গাড়ির সামনের আসনে বসে ভ্রমণ করতে দেখা গেছে।
সবমিলিয়ে, সালমান খানের নতুন বুলেটপ্রæফ গাড়ি যেন হয়ে উঠেছে বলিউডের তারকাদের জন্য নতুন যুগের নিরাপত্তা এবং বিলাসিতার এক প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com