1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেট্রোরেলে টিকিট কাটার পদ্ধতিকে সহজ ও আধুনিক হচ্ছে - দৈনিক আমার সময়

মেট্রোরেলে টিকিট কাটার পদ্ধতিকে সহজ ও আধুনিক হচ্ছে

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

মেট্রোরেল যাত্রীদের জন্য টিকিট কাটার পদ্ধতিকে সহজ ও আধুনিক করতে ‘ইউনিভার্সেল টিকিটিং সিস্টেম’ (ইউটিএস) চালুর প্রস্তুতি নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা সরাসরি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড পাঞ্চ করেই ভাড়া পরিশোধ করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও একক যাত্রার টিকিট কেনা যাবে। ডিএমটিসিএলের একটি সূত্র জানিয়েছে, ইউটিএস চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো, সফটওয়্যার স্থাপনসহ সব কার্যক্রম শেষ করতে ছয় মাসের মতো সময় লাগবে। এই সময় পর্যন্ত যাত্রীদের জন্য বর্তমান ব্যবহৃত র‌্যাপিড পাস, এমআরটি পাস এবং একক যাত্রার কার্ড ব্যবহারের সুযোগ বহাল থাকবে। নতুন এই ব্যবস্থা চালুর জন্য গত ২৮ এপ্রিল সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) দরপত্র আহŸান করে। এতে ৩০টির মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এখন তাদের কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব চাওয়া হচ্ছে। ডিএমটিসিএল সূত্র আরও জানায়, এ প্রকল্পে সংস্থাটি নিজে আর্থিক বিনিয়োগ করছে না। বরং নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের খরচে যন্ত্রপাতি ও সফটওয়্যার স্থাপন এবং লেনদেন পরিচালনার দায়িত্ব নেবে। পরে টিকিট বিক্রির মাধ্যমে আয়ের একটি অংশ সেই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। কত শতাংশ দেওয়া হবে, তা ঠিক হবে দরপ্রস্তাবের ভিত্তিতে। এদিকে ডিএমটিসিএল এখন আর এমআরটি পাস সরবরাহ করছে না। এর পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) র‌্যাপিড পাশ দিচ্ছে। তবে ডিটিসিএ চাহিদামতো কার্ড সরবরাহে হিমশিম খাওয়ায় যাত্রীদের মাঝে সংকট তৈরি হয়েছে। অন্যদিকে অনেক যাত্রীর একক টিকিট কার্ড মাঝপথেই বিকল হয়ে যাচ্ছে, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। ডিএমটিসিএল আশা করছে, ইউটিএস চালু হলে যাত্রীদের টিকিট কাটার ঝামেলা অনেকটাই কমে যাবে এবং ভাড়া পরিশোধের প্রক্রিয়া আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর হবে।

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com