1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খাগড়াছড়িতে যাত্রীসহ নৈশকোচ গভীর খাদে - দৈনিক আমার সময়

খাগড়াছড়িতে যাত্রীসহ নৈশকোচ গভীর খাদে

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

খাগড়াছড়ি জেলার রামগড়ের মাহবুবনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি নৈশকোচ রাস্তার পাশে গভীর খাদে পড়ে কমপক্ষে ৯ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খাগড়াছড়িগামী বাসটি রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর নামক স্থানে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহত যাত্রী মো. ইব্রাহিম বলেন, বাসটি গত সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। শুরু থেকে চালক খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মুন্সীগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান। যাত্রীরা চালককে বারবার সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার শুরু করে। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠান। আহতরা হচ্ছেন নজরুল ইসলাম, বাসের হেলপার রমজান আলী, তানিয়া, হাজেরা বেগম, বাসের সুপারভাইজার আজাদ, জাহিদা আক্তার, মো. রেজওয়ান, খোরশেদ আলম ও মো. ইব্রাহিম। রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি। আহতদের বিজিবি হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। চালক পলাতক রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com