চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় বিরোধপূর্ণ একটি জায়গায় টার্ফ নির্মাণ করে সেটি দখলকে ঘিরে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই গ্রুপ।
জানাযায় নতুন ব্রীজ এলাকার ১০.৬৪ একর এই সম্পত্তির আর এস মূলে মালিক মরহুম আছদ আলীর ওয়ারিশগন।
কিন্তু বি.এস. জরিপে ভুল রেকর্ড হওয়ায় তারা ২০১৯ সালে আদালতে মামলা করেন, যা এখনো বিচারাধীন। হাইকোর্ট থেকে একাধিকবার ‘স্থিতি অবস্থা’ (status quo) আদেশ পাওয়া সত্ত্বেও সম্প্রতি কিছু কুচক্রী মহল জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।
বিরোধপূর্ণ ওই জায়গার একটি অংশে ২০২৩ সালে টার্ফ নির্মাণ করেছিল চট্টগ্রাম জেলা প্রশাসক।আর সেই টা্র্ফ দখলকেই গিরে এখন স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে চলছে সংঘর্ষ।
গত ২৯ এপ্রিল বিকেলে ১ম দফায় সংঘর্ষ জড়ায় দুইটি গ্রুপ পরবর্তী বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
এই বিষয়ে চাক্তাই, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক আলী জানান,”দুইটি গ্রুপ দখলের চেষ্টা চালালেও বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে”।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল বিরোধপূর্ণ ওই জায়গাটিতে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন উচ্চ আদালত।
Leave a Reply