রাজউকের ভবন নির্মান বিধিমালা লঙ্ঘন করায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একাধিক নির্মাণাধীন ভবনের আংশিক ভেঙে দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দল ।
উচ্ছেদ অভিযানে প্রায় ১৫ টি ভবনের আংশিক ভেঙে দিয়ে ওই ভবনের বৈদ্যুতিক মিটার ও জব্দ করা হয়। এসময় নির্মানাধীন ভবনগুলোর মালিকপক্ষ উপস্থিত না থাকায় কোন জেল জরিমানা করা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, যেই নির্মাণাধীন ভবন গুলোর আংশিক উচ্ছেদ ও মিটার জব্দ করা হয়েছে সেই ভবন গুলোর রাজউকের কোনো অনুমোদন নাই। তারা নিজ ক্ষমতা বলে এই ভবনগুলো নির্মাণ করেছেন। উচ্ছেদকৃত ভবনগুলো রাজউকের অনুমোদন না থাকায় অবৈধ হিসেবে উচ্ছেদ করা হয় ও মিটার জব্দ করা হয়। ভবনগুলোর মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জেল বা জরিমানা করতে পারি নি তবে তাদেরকে পেলে অবশ্যই জেল বা জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, রাজধানীতে যত অবৈধ নির্মাণাধীন ভবন আছে তার বিরুদ্ধে আমদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং সেই সাথে সকল ভবন মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠানকে অনুরোধ করবো তারা যেনো ভবন নির্মাণে রাজউকের সকল বিধিমালা মেনে ভবন নির্মাণ করেন।
৫/১ এর অথোরাইজড অফিসার হাসানুজ্জামান বলেন, রাজউকের নিয়ম মেনে ভবন নির্মাণ করলে জনসাধারণের জন্য সুবিধা এবং ভবনেও কোন ঝুকি থাকে না। কিন্তু তারা রাজউকের অনুমতি নেয় নি এবং তারা নিজেদের মতো করে রাস্তা দখল করে ভবন নির্মাণ করায় তাদের ভবন আংশিক উচ্ছেদ করা হয়েছে এবং তারা যেন ভবন নির্মাণ এর সকল বিধিনিষেধ মেনে ভবন নির্মাণ করেন সেই ব্যাপারে তাদেরকে বলা হয়েছে। আমরা ভবনের মালিকদের না পাওয়ায় জেল জরিমান করতে পারিনি। তাদেরকে বলবো পালিয়ে না থেকে রাজউকে আসুন এবং নিয়ম কানুন মেনে কিভাবে ভবন নির্মাণ করা যায় সেই দিকে সতর্ক থাকুন নয়তো পরবর্তীতে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিপিডিসির ইঞ্জিনিয়ার লিংকন, রাজউকের জোন ৫/১ এর সহকারী অথোরাইজড অফিসার মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক সাব্বির হোসেন, ইমারত পরিদর্শক উজ্জ্বল দেব, ইমারত পরিদর্শক মো: রহমত উল্লাহ, ইমারত পরিদর্শক আবদুল ছাত্তার, ইমারত পরিদর্শক সুজন আহমেদ প্রমুখ।
Leave a Reply