গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রেঞ্জ ভবানীপুর বিটের অধীনে ভবানীপুর বাজারের আশপাশের এলাকায় বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনায় বন বিভাগের উচ্ছেদ অভিযান হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ভাওয়াল ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় বন বিভাগের জমিতে স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। এ সময় তিনটি স্থান থেকে চল্লিশ শতাংশ জমি উচ্ছেদের তালিকা করা হয়। সূত্রে জানা যায়, ১৪১৫ নং দাগে টিনের চাপরা ঘরবাড়ি, ১৫ শতাংশ জমি, ১৩৯৭ নং জাগে হেলাল উদ্দিনের গোডাউন ও মার্কেটে ৯ শতাংশ জমি, ১৪২২ লং দাগে মিলনের মার্কেট, ৮ টি দোকান ও জমির পরিমাণ ১৬ শতাংশ, সর্বমোট জমির পরিমাণ ৪০ শতাংশ, যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
ভাওয়াল রেঞ্জের আয়োজনে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বন বিভাগের জমিতে নির্মিত দখল বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে রেঞ্জ কর্মকর্তা, শহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পুলিশ, র্যাব ও বন বিভাগের অসংখ্য কর্মকর্তা।
বনবিভাগ সূত্র জানায়, ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বাজার এলাকার অবৈধ দখলদারদের ঘরবাড়ি, দোকান, মার্কেট, গুড়িয়ে দেয়া হয়েছে। এতে করে অনেকেই তাদের দোকান, মার্কেট হারিয়ে দিশাহীন হয়ে পড়েন।
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,’এই ভবানীপুর বাজার এলাকায় তিনটি দাগে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশে এবং প্রধান বন কর্মকর্তা ও বিভাগীয় বন কর্মকর্তার সহযোগিতা ও পরামর্শক্রমে সকাল ৯টা থেকে আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযানের মাধ্যমে দোকান, মার্কেট, ঘরবাড়ি উচ্ছেদ করে মোট ৪০ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। তিনি আরও বলেন, যারা বন বিভাগের জায়গায় ঘরবাড়ি তৈরি করে আছেন, দখল করে আছেন, নিজ দায়িত্বে অপসারণ করে নিবেন। আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেষে তিনি বলেন, অভিযানের আগেই অনেকে মালামাল সরিয়ে নিয়েছে।
Leave a Reply