চাঁপাইনবাবগঞ্জে মিস্ত্রিপাড়ায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’ চাঁপাইনবাবগঞ্জ।
গ্রেফতারকৃত ব্যক্তি,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্রী শ্যামল রবিদাস (২৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক দিক-নির্দেশনায় সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক- সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রীপাড়া এলাকার ভাড়া কৃত বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ ৬৩ হাজার ৪১০ টাকাসহ শ্যামলকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply