আনোয়ারা উপজেলায় থানা পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. হাসান (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার মো. হাসান উপজেলার হাইলধর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু বক্কর মাস্টারের বাড়ির মো. নওশা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গত রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ই মার্চ রাতে পাওনা টাকা দিবে বলে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা করে রাসেল নামের এক যুবক, এই মামলার এজাহারনামীয় আসামি নয়ন। অপরদিকে গত ২০ এপ্রিল মধ্যরাতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার মো. হাসান।
Leave a Reply