1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইপিজেড থানার পুলিশ কর্তৃক অভিযানে ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার - দৈনিক আমার সময়

ইপিজেড থানার পুলিশ কর্তৃক অভিযানে ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
    প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

থানায় মামলা রুজু হওয়ার সাথে সাথে, সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, পিএসসি এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) সোহেল পারভেজ ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আখতারউজ্জামান এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকতা এসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় অফিসার ফোর্স সহ পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকা হইতে  আসামী ০১।

মোঃ নাহিদ(২২)কে চোরাই যাওয়া মোটর সাইকেল সহকারে গ্রেফতার করেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ২০/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় বাদী মোহাম্মদ নাজির আলী(৩৩) ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড সিমেন্ট ক্রসিং সংলগ্ন দৌলত মালুমের বাড়ীস্থ তাহার চাচাতো ভাইয়ের বাড়ীর নিচ তলা পাকিং এ তাহার মালিকানাধীন কালো রংয়ের একটি ওয়ালটন ১০০ সিসি মোটরসাইকেল, রাখিয়া পার্শ্ববর্তী তাহার বাসায় গিয়ে ঘুমিয়ে যায়।

পরবর্তীতে সকাল ( ২১/৪/২০২৫ খ্রিঃ) অনুমান ১০.৪৫ ঘটিকার সময় অফিসে যাওয়ার উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইয়া ঘটনাস্থলে  এসে, তাহার মালিকানাধীন মোটরসাইকেলটি যথাস্থানে দেখতে না পেয়ে, তখন তিনি আশপাশে ব্যাপক খোঁজাখুঁজির পরে ইপিজেড থানায় এজাহারের ভিত্তিতে মামলা দায়ের করেন।  থানার মামলা নং-২১, তারিখ-২৬/৪/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামীকে যাথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com