1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিজিবির অভিযানে মাদকসহ ৫ লক্ষ টাকার পন্য আটক - দৈনিক আমার সময়

বিজিবির অভিযানে মাদকসহ ৫ লক্ষ টাকার পন্য আটক

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা:
    প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে সাতশো পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে বিজিবি। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

প্রেসবিজ্ঞপ্তিতে জানান হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গ সীমান্ত থেকে ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, হিজলদী সিমান্ত থেকে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে বিজিবি।

এছাড়াও, ভোমরা স্থলবন্দর সীমান্ত থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুরে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছায় ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস, কাকাডাঙ্গায় ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পে ১লাখ ১২হাজার ৮’শ টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি আটক করে।

মাদরা সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, হিজলদী থেকে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেল আটক করে বিজিবি।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান হয়, আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com