1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
১১ বছর পর সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - দৈনিক আমার সময়

১১ বছর পর সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

১১ বছর পর সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফুল ইসলাম ওরফে রাসেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সোমবার সকালে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রোববার বিকালে খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০১৩ সালে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯(১) এর ৩(ক) ধারায় রাসেলের বিরুদ্ধে মামলা হয়। আফিম পরিবহনের সময় হাতে-নাতে গ্রেপ্তার হওয়ার পর তদন্ত ও বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়াও রাসেল রাজধানীর ডিএমপির উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরও একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকমুক্ত সমাজ গঠনে ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com