1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভোমরা বন্দর দিয়ে দ্বিগুণের বেশি রসুন আমদানি - দৈনিক আমার সময়

ভোমরা বন্দর দিয়ে দ্বিগুণের বেশি রসুন আমদানি

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে ‍দ্বিগুণের বেশি।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে ‍দ্বিগুণের বেশি। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে বাড়তি চাহিদা তৈরি হওয়ায় মসলাপণ্যটির আমদানি বেড়েছে। তবে আমদানি বাড়লেও সাতক্ষীরার বাজারগুলোয় দাম কমছে না, উল্টো বাড়ছে।

ভোমরা স্থলবন্দরের অন্যতম মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বণিক বার্তাকে জানান, অন্য যেকোনো সময়ের চেয়ে রসুন আমদানি বাড়িয়েছে তার প্রতিষ্ঠান। গত অর্থবছরের এ সময় সপ্তাহে আমদানি হয়েছে ১০-১২ ট্রাক। সেখানে এখন ১৮-২০ ট্রাক রসুন আমদানি করছে তার প্রতিষ্ঠান। আমদানীকৃত এসব রসুন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এ বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ১৩ হাজার ১৭১ টন, যার আমদানি মূল্য ২০৭ কোটি ৯৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানি হয়েছিল ৭ হাজার ৩১৯ টন, যার আমদানি মূল্য ছিল ১০৭ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসেবে আমদানি বেড়েছে ৫ হাজার ৮৫২ টন।

গতকাল সাতক্ষীরা সদরের সুলতানপুর বড়বাজারের কয়েকটি মসলা আড়ত ঘুরে দেখা গেছে, আমদানীকৃত প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। গত বছরের এ সময় দাম ছিল ১৩০-১৪০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে অধিকাংশ আড়তদার ও ব্যবসায়ী জানান, আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণেই মূলত দাম বাড়তি। ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ভারতেও সব ধরনের মসলার ঊর্ধ্বমুখী দামও এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com