1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা - দৈনিক আমার সময়

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। সভার শুরুতেই তিনি বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন। এ সময় বিএমপি’তে কর্মরত এএসআই (সঃ) মোঃ ইসমাইল, কনস্টেবল মোঃ মাসুদুর রহমান, কনস্টেবল মোঃ নুরুল ইসলাম, কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান, কনস্টেবল মোঃ হানিফ তালুকদার ও কনস্টেবল মোঃ হেলাল হোসেনকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com