বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে মোতায়নকৃত জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্সে হল অব গ্রাটিটিউড এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় সকল অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় পুলিশ সুপার বলেন কঠোর নিরাপত্তা বলয়ে এবারের দূর্গাপূজা সম্পন্ন করতে বরিশাল জেলা পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা-ব্যবস্থা। ব্রিফিংকালে তিনি আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্ন করতে সকল অফিসার-ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যগণ।
Leave a Reply