1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি গয়েশ্বরের - দৈনিক আমার সময়

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি গয়েশ্বরের

আমার সময় অনলাইন
    প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। গয়েশ্বর রায়ের অভিযোগ, পূজাকে কেন্দ্র করে এক ধরনের চক্রান্ত করে যাচ্ছে বিদায়ী সরকারের প্রেত্মাতারা।

তিনি জানান, তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সবাই সজাগ রয়েছে, তারা কোনো চক্রান্ত সফল হতে দিবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বানও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com