চেন্নাই টেস্টে টাইগারদের বিপক্ষে ২৮০ রানের বিশাল জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে অশ্বিনের পর দ্বিতীয় ইনিংসে গিল-পান্তের জোড়া সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করায় স্বাগতিকরা। সেইসাথে বল হাতেও সফল ছিলেন অশ্বিন, ভালো করেছেন বুমরাহও। টাইগারদের পক্ষে দুই ইনিংস মিলিয়ে শতরান আসেনি একটিও। তবে বল হাতে ম্যাচের প্রথম ইনিংসে আশার সঞ্চার করেছিলেন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত দলীয় ব্যর্থতায় বড় পরাজয় বরন করতে হলো নাজমুল শান্তর দলের।
Leave a Reply