1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিয়ে করছেন সংযুক্ত আরব আমিরাতের ‘ছোট ভাইজান’ - দৈনিক আমার সময়

বিয়ে করছেন সংযুক্ত আরব আমিরাতের ‘ছোট ভাইজান’

মোহাম্মদ আরমান চৌধুরী,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪

জনপ্রিয় গায়ক ও আরব আমিরাতের ‘ছোট ভাইজান’ হিসেবে পরিচিত আব্দুর রোজিক কবে বিয়ে করছেন। তা নিয়ে চলছে গুঞ্জন। বৃহস্পতিবার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন ‘ছোট ভাইজান’।

ছোট ভাইজান, জানিয়েছেন আগামী ৭ জুলাই বিয়ে করতে যাচ্ছেন। গত শনিবার তার আংটি বদল হয়েছে। সেই ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিলেন ছোট ভাইজান। ২৪ এপ্রিল আরব আমিরাতে আংটি বদল হয় ২০ বছর বয়সী ভোট ভাইজানের। তার হবু স্ত্রী আমিরার বয়স মাত্র ১৯ বছর।

আমিরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন। এখন পর্যন্ত শুধু ভবিষ্যৎ স্ত্রীর তথ্যই প্রকাশ পেয়েছে। আব্দু রোজিক ও আমিরার প্রথম দেখা হয় দুবাইয়ের একটি শপিং মলে। তারপর থেকেই দুজনের প্রেমের গল্প শুরু হয়।সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্ত্রীর প্রশংসা করে ছোট ভাইজান বলেন, সে খুবই সুন্দরী। তার লম্বা চুল এবং সুন্দর চোখ।

তিনি আরও বলেন, আমরা যখন শপিং মলে দেখা করি, তখন আমিই প্রথম কথা বলার উদ্যোগ নিয়েছিলাম। এরপর আমরা একে অপরের নাম্বার শেয়ার করি এবং তারপর আমরা দুজনেই একে অপরের প্রেমে পড়ে যাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com