1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আমিরাতে অল্প বিনিয়োগে বেশী লাভের ফাঁদে আট প্রবাসী বাংলাদেশী - দৈনিক আমার সময়

আমিরাতে অল্প বিনিয়োগে বেশী লাভের ফাঁদে আট প্রবাসী বাংলাদেশী

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীদের ৬ লক্ষ ৪৩ হাজার দিরহাম হাতিয়ে নিয়ে পালিয়েছে নাজমুস সাকিব নামে এক প্রতারক। এমনটাই অভিযোগ করেছেন দেশটির প্রাদেশিক শহর শারজাহ’র ক্ষতিগ্রস্ত ৮ প্রবাসী বাংলাদেশি। হাতিয়ে নেওয়া অর্থ বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ১৮ লক্ষ টাকার সমপরিমাণ।
গত সোমবার (১৫ জানুয়ারি) প্রতারক নাজমুস সাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুবাই বাংলাদেশ কনস্যুলেটে আবেদন করেছে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।
বিশেষ সূত্রে জানা যায়, দেড় বছর পূর্বে প্রতারক নাজমুস সাকিব নামের ঐ ব্যাক্তি প্রবাসী হিসেবে বাংলাদেশ থেকে শারজাহ এসেছিলেন। কর্ম হিসেবে বেছে নেন সহজ সরল প্রবাসীদের সাথে নানা ধরনের প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া।
সহজ সরল সাধারণ প্রবাসীদের কৌশলে মিথ্যে স্বপ্ন দেখান স্বল্প বিনিয়োগে বিপুল পরিমাণ মুনাফা অর্জনের। সফলও হয় প্রতারক সাকিব। কটু কৌশলী প্রতারকের জালে পা দেয় সহজ সরল প্রবাসীরা। দ্রুত উন্নতির আশায় বেশ কয়েকজন প্রবাসী নানা অংকের অর্থ তুলে দেন প্রতারক নাজমুস সাকিবের হাতে।
কিন্তু গত ২১ ডিসেম্বর থেকে নাজমুস সাকিব তাঁর কথিত থাই স্ত্রী নাথানান এবং দুই সহযোগী আব্দুল হালিম ও আলমগির হোসেন আমিরাত থেকে উধাও হয়ে যায়। সাকিব ও তাঁর সহযোগীদের হদিস না পেয়ে ক্ষতিগ্রস্ত আটজন প্রবাসী অভিযোগ দায়ের করেছেন দুবাই বাংলাদেশ কনস্যুলার জেনারেলের কার্যালয়ে।
প্রতারক নাজমুস সাকিবের দেশের বাড়ি যশোর জেলার রয়পুর থানার বাঘের পাড়ায়। সে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কে হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ ৬ লক্ষ ৪৩ হাজার দিরহাম।
ক্ষতিগ্রস্ত প্রবাসীরা জানায়, বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সাথে অনলাইন বিজনেস করে অধিক মুনাফা অর্জনের স্বপ্ন দেখান সাকিব। প্রবাসীদের অর্থ হাতিয়া নেওয়ার জন্য সে নানা ধরনের কৌশল অবলম্বন করেন।
সাকিবের প্রতারণার জালে পা দিয়ে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশ এবং আমিরাতের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তার হাতে তুলে দেন। বিশ্বস্ত থাকার জন্য সে দু একজন প্রবাসীকে মাঝেমধ্যে ১ বা ২ দিরহাম হারে বিনিয়োগের লাভের অংশ বন্টন করতেন।
অভিযোগকারীরা আরো জানান, শুধুমাত্র বাংলাদেশী নয় পাকিস্তান এবং ভারত সহ বিভিন্নজনের কাছ থেকে সে ই-কমার্সে ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণার মাধ্যমে কয়েক মিলিয়ন দিরহাম হাতিয়ে নিয়েছে।
প্রবাসীদের অভিযোগের বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটের লেবার কনস্যুলার আব্দুস সালাম জানান, অভিযোগকারীদের অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যশোরের জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রতারক যেহেতু বাংলাদেশে পালিয়ে গেছেন সেহেতু বাংলাদেশের প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের প্রতারণা থেকে প্রবাসী বাংলাদেশীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com