1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভূমিকম্পে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ২০৩, নিখোঁজ ৬৮ - দৈনিক আমার সময়

ভূমিকম্পে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ২০৩, নিখোঁজ ৬৮

আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

শক্তিশালী ভূমিকম্পের নয় দিন পর আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত মধ্য জাপানের ইশিকাওয়া এলাকায় মৃতের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৬৮ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নতুন বছরের প্রথম দিন জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।  

জাতীয় বার্তা সংস্থা ‘কিয়োডো’ বুধবার জানিয়েছে, ইশিকাওয়ার সরকার দুর্যোগজনিত কারণে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর মধ্যে ছয়জন সুজু এবং একজন নোটো শহরের বাসিন্দা।তারা ভূমিকম্পে নিহত হয়নি, তবে দুর্যোগের পর শারীরিক ও মানসিক চাপের আঘাত বা অসুস্থতার কারণে মারা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, সুজু শহরে ৯১, ওয়াজিমা শহরে ৮১, আনামিজু শহরে ২০, নানাও শহরে ৫, নোটো শহরে ৩, শিকা শহরে ২ এবং হাকুই শহরে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় মঙ্গলবার থেকে অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।

ইশিকাওয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।
কানাজাওয়ার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে কিয়োডো জানিয়েছে, পূর্ববর্তী ভূমিকম্প এবং প্রবল বর্ষণ ও গলিত তুষারের প্রভাবের কারণে নোটো অঞ্চলে ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষের মতে, কভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রায় ৩ হাজার ১০০ মানুষ ক্ষতিগ্রস্থ রাস্তার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com