রিয়াদে বাথাস্থ ডিমোরা হোটেলে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরবের উদ্যোগে সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়।সাংবাদিক রুস্তম খাঁন সভাপতি, সেলিম সরকার সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২৪ ও ২০২৫ সেশনের জন্য ১০১ জনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় সাংবাদিক রুস্তুম খাঁন ও আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা বাবু নন্দলাল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, জামরুল ইসলাম,সেলিম সরকার, তৌহিদ সরকার,সুলতান হাসান সহ রিয়াদ বাংলাদেশ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিপুল সংখ্যক প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় আমন্ত্রিত অতিথি এবং নতুন কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। উদ্যোক্তা সাংবাদিক মোঃ রুস্তম খাঁন, আরিফুর রহমান ও ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরব ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় রিয়াদে।চলতি কমিটি ২০২৪-২০২৫ সালের জন্য ঘোষণা করা হয়।
Leave a Reply