1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বার্ষিক বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরাম - দৈনিক আমার সময়

বার্ষিক বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরাম

মো: মিজানুর রহমান বাবু, সৌদি আরব
    প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
রিয়াদ-বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রবাসীদের সুখ-দুঃখ, দুর্দশা,সম্ভাবনা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, কুটনৈতিক ইত্যাদি তুলে ধরে নির্লষভাবে কাজ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রিয়াদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরাম। কর্মব্যস্ত জীবনে গতিশীল এবং পরিবার পরিজন নিয়ে প্রানবন্ত ও আনন্দময় ভ্রমণের প্রয়োজনীয়তা অপরিসীম।
শুক্রবার (১০নভেম্বর) রাজধানী  রিয়াদের একটি হল রুমে বার্ষিক বনভোজন ২০২৩ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি,সৌদি আরব Rtv ব্যুরোচীফ মো: আবুল বশির। সহ সভাপতি, যমুনা টিভি সৌদিআরব প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার। সাধারণ সম্পাদক আর টিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন (লিটন)। সহ সাধারণ সম্পাদক, বাংলা টিভি রিয়াদ প্রতিনিধি লিটন তালুকদার। সাংগঠনিক সম্পাদক, সময় টিভি সৌদিআরব প্রতিনিধি আরিফুর রহমান। প্রচার সম্পাদক, নিউজ টুয়েন্টিফোর টিভি রিয়াদ প্রতিনিধি রুস্তম খান। ডিবিসি নিউজ রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়েত। দৈনিক আমার সময় সৌদিআরব প্রতিনিধি মিজানুর রহমান বাবু। ক্রিয়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল আমিন। অর্থ বিষয়ক সম্পাদক, পল্লি টিভি রিয়াদ প্রতিনিধি শাহজাহান সোহাগ।
সভায় বক্তারা বলেন, আগামী ১৭ নভেম্বর ২০২৩ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।  প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও সুস্থ বিনোদন এবং বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশী কমিউনিটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করার লক্ষ্যে বনভোজনের আয়োজন করা হবে। তবে অন্যান্য বছর থেকে এবারের আয়োজন অধিক প্রানবন্ত এবং জমকালো হবে বলে আশা ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com