1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আমদানির খবরে দাম কমেছে কাঁচামরিচের - দৈনিক আমার সময়

আমদানির খবরে দাম কমেছে কাঁচামরিচের

সায়েম খান, মানিকগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় মানিকগঞ্জ জেলার হরিরামপুরের সর্ববৃহৎ কাঁচা মরিচের আড়ৎ ঝিটকা বাজারে ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
সোমার (৩ জুলাই) উপজেলার বাজারগুলোতে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে পাইকারি আড়তে কাঁচামরিচ বিক্রি হতে দেখা গেছে। এর আগে শনিবার (১ জুলাই) খুচরা ৫২০ থেকে ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচামরিচ। যা আজ খুচরা বিক্রয় হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রচণ্ড খরায় ফলন কম আসায় ও গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচ সংকট দেখা দিয়েছে। এ সুযোগে হঠাৎ কাঁচামরিচের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।
মরিচ ক্রয় করতে আসা সিয়াম প্রামানিক বলেন, গত শনিবার ৫৬০ টাকা কেজি দরে মরিচ কিনতে হয়েছে। সেই মরিচ আজ ঝিটকা বাজার থেকে খুচরা ২০০ টাকা কেজি দরে কিনেছি।
মরিচ বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, ভারত থেকে মরিচ আমদানি হওয়াই ৫৮০ টাকার মরিচ ১৪০ টাকায় নেমে এসেছে। দু-একদিনের মধ্যেই মরিচের দামের স্বাভাবিক হয়ে যাবে।
এ বিষয়ে ঝিটকা আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক  মো. বাবুল মিয়া বলেন, ভারত থেকে এলসি মরিচ আসায় কাঁচামরিচের দাম কমে গেছে। ভারত থেকে গতকালও কাঁচামরিচ এসেছে। এ কারণে কাঁচা মরিচের দাম কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com