ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজিবি কর্তৃক সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যের মধ্যমে জানা যায়। এরই ধারাবাহিকতায় উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি’র) সদস্যরা শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে।
সোমবার সকাল ৯টার দিকে এ অভিযান চালানো হয়। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, চাঁপাইনবাবগঞ্জের (৫৩বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাসকতার পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই কারণে সীমান্ত এলাকায় কঠোর নজরদারী ও টহল জোরদার করা হয়েছে।
Leave a Reply