মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্তের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশ সহ ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।(আইডিইবি) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, (আইডিইবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ও সওজ ময়মনসিংহের ফুলপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখ্খারুল ইসলাম তুহিন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ময়মনসিংহ জেলার যুগ্ন- আহবায়ক শাহবীর আলম সিদ্দিক ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ময়মনসিংহ জেলার সদস্য সচিব মোঃ শামীম আল মামুন, (আইডিইবি) ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক সওজ ময়মনসিংহ সদরের উপ-সহকারি প্রকৌশলী নূরে আলম কামাল পাশা। এসময় উপস্থিত ছিলেন,(আইডিইবি) ময়মনসিংহ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক- প্রকৌশলী ইমতিয়াজ আহমদ বুলবুল,দপ্তর সম্পাদক- প্রকৌশলী মোঃ মোতাছিম বিল্লাহ নাসিম,ছাত্র বিষয়ক সম্পাদক- প্রকৌশলী মো: জহিরুল হকসহ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ময়মনসিংহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।মানববন্ধন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply