1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৩৯৫ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‍্যাব-৪ - দৈনিক আমার সময়

৩৯৫ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

আমিনুল ইসলাম বাবু 
    প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪
গত ২৬ মে রবিবার বিকালে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী ও পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ নাসির উদ্দিন(৪৫) ও মোঃ জাকির হোসেন(২৫) নামীয় ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা প্রকাশ্য দিবালকে ঔষুধ ফার্মেসী ও ফলের ব্যবসার আড়ালে সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য ছিলো। তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে চতুরতার সাথে অভিনব পন্থায় ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com