মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার ধারাবাহিকতায় গত শনিবার ০১ জুন দুপুরে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মোজারমিল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ৩২৯ গ্রাম হেরোইনসহ মোঃ তরিকুল(৫৪) নামীয় ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও গত শনিবার ০১ জুন রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ বোতল ফেনসিডিলসহ আজগর আলী(৩৬) ও অমল চন্দ্র বিশ্বাস(৩৭) নামীয় ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply