1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
২৪৭ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - দৈনিক আমার সময়

২৪৭ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

আমিনুল ইসলাম বাবু 
    প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
গত ০১ জুলাই’২৪ মঙ্গলবার বিকালে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৭ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহাব উদ্দিন সরদার(৬৫) ও তপন সরদার(২৭) নামীয় ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com