গত মঙ্গলবার ২ জুলাই’২৪ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জিল্লুর রহমান(৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ২০১৫ সালে মাদকসহ গ্রেফতার হয়ে মাদক মামলায় ০২(দুই) বছর কারাভোগ শেষে জেল হতে জামিনে বের হয়। দীর্ঘ দিন যাবৎ গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিতিতে গত ১৩ নভেম্বর ২০২৩ তারিখে গ্রেফতারকৃত আসামীকে মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর হতে গ্রেফতারকৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply