1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক আমার সময়

হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
অভিনব কায়দায় আমের ট্রাকে পরিবহনকালে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১.৮৬০ কেজি হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব- ৪।
 র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৩ জুলাই’২৪ বুধবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি টাকা মূল্যমানের  ১.৮৬০ কেজি হেরোইন ও মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকসহ মোঃ শাহীন (৩৮) নামীয় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী বেশ দীর্ঘদিন যাবৎ পণবাহী ট্রাকে পণ্য পরিবহণের আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com