1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন : আমান - দৈনিক আমার সময়

হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন : আমান

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ডেমাক্রেটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, এখনো তার (হাসিনার) প্রেতাত্মা সব জায়গায় সক্রিয়। তাই এ ঘটনাসহ সব ঘটনার সুষ্ঠু তদ্ন্ত করতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ থাকবে।

নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানান ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদের জনগণ রুখে দেবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবত তা থেকে বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com