1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হালুয়াঘাটে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতাধীন ছাগল, প্রাণী খাদ্য ও উপকরণ বিতরণ - দৈনিক আমার সময়

হালুয়াঘাটে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতাধীন ছাগল, প্রাণী খাদ্য ও উপকরণ বিতরণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সাগর প্রাণ খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ডিসেম্বর) হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।

জানাগেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী খামারিদের মাঝে ছাগল প্রাণী খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে একজন মহিলাকে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়েহেদুল আলম। হালুয়াঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com