1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন, সম্পাদক কবির - দৈনিক আমার সময়

হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন, সম্পাদক কবির

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বৈশাখী টেলিভিশন ও কালের কণ্ঠ’র হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি এবং যমুনা টেলিভিশন ও নয়া দিগন্ত’র হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম শরিফুল ইসলাম। এর আগে বিকেল ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হাকিমপুর প্রেসক্লাবের ৩৭ জন ভোটার এর মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে গোলাম মোস্তাফিজার রহমান মিলন (২০) ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহিদুল ইসলাম (১৬) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মুরাদ ইমাম কবির (২৪) ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন বুলু পেয়েছেন ১২ ভোট। অন্যান্য
নির্বাচিতরা হলেন সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম।
এছাড়া চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com