1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুর দর্জি বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - দৈনিক আমার সময়

হরিরামপুর দর্জি বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সোহেল রানা,  হরিরামপুর প্রতিনিধি :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
মানিকগঞ্জের হরিরামপুরে মাচাইন গ্রামে দর্জিবিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বুলবুল আহমেদ গোলাপ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবালয় উপজেলার দক্ষিণখানপুর গ্রামের মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও একই গ্রামের আলিম। এছাড়া, দণ্ডবিধির ২০১ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকেই তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২ নভেম্বর রাতে কাজ শেষ করে মাচাইন বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পারভেজ, আলীমসহ আরও কয়েকজন। হত্যার পর বিল্লালের লাশ পাশেই ইছামতি নদীর খালে ফেলে দেয় তারা। এই ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হরিরামপুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আশিষ কুমার স্যানাল মামলার তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৮ বছর পর এই রায় ঘোষণা করা হলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী মো. আজিজ উল্লাহ্ এবং আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com