1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হবিগঞ্জে ভারতীয় গরুসহ ৪৪ লাখ টাকার  মালামাল জব্দ - দৈনিক আমার সময়

হবিগঞ্জে ভারতীয় গরুসহ ৪৪ লাখ টাকার  মালামাল জব্দ

কামরুল হাসান কাজল,হবিগঞ্জ প্রতিনিধিঃ
    প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
হবিগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক  পৃথক ৬ টি অভিযানে ভারতীয় গরুসহ প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (২২ মে) বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুইবিল, সাতছড়ি,  তেলিয়াপাড়া, মনতলা, হরিণখোলা ও বাল্লা সীমান্ত ফাঁড়ির সদস্যরা পৃথক ছয়টি অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় নয়টি গরু, বিপুল পরিমাণ শাড়ি, মদ, গাঁজা, চিনি ও মশার কয়েলসহ চোরাচালান পণ্য জব্দ করা হয়।অধিনায়ক তানজিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তের দুর্গম এলাকাগুলোতে ছয়টি সীমান্ত ফাঁড়ি এসব অভিযান চালায়। উদ্ধার সব মালামাল ও গরুর আনুমানিক মূল্য ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা। এসব পণ্যে কাউকে আটক করা সম্ভব হয়নি’। এছাড়া একই সময়ে শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত থেকে ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি ও ৪৭ বোতল মদ জব্দ করে বিজিবি। সবকটি অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com