আদর্শে বঙ্গবন্ধু প্রেরণায় শেখ হাসিনা হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পুরাতন ঢাকার জজকোর্ট আইনজীবী সমিতির সাবেক রাষ্ট্রপতি এডভোকেট জিল্লুর রহমান মিলনায়তনে ১৫ ডিসেম্বর বিকাল ৫ টায় স্বপ্নের বিজয় বিজয়ের স্বপ্ন শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জনাব জাকির হোসেন রাজুর সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আহসান সিদ্দিকী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলির অন্যতম সদস্য, সাবেক সফল নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপি, প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ আসিবুর রহমান খান (আসিব) ।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ আসিবুর রহমান খান (আসিব), বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলের সদস্য মোঃ জয়নুল আবেদীন খান জয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলের সদস্য মোঃ মইনুল কবীর সাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাল মম কে সম্মাননা দেওয়া হয়।
Leave a Reply